Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal elections: ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা

Bhangar protest Nawsad Siddique
Bhangar protest Nawsad Siddique

 

দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিল : ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ। তাঁর দাবি, শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বাহিনী।

অন্যদিকে, বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর চালানো হয় গাড়িতে। বাসন্তী ৭৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান, তখন অতর্কিত তাঁর উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তাঁর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

You might also like!