Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Draupadi Murmu : রাষ্ট্রপতি দ্রৌপদী আজ থেকে দু’দিন বাংলায়, কলকাতায় নাগরিক সংবর্ধনা

drapudi murmu
drapudi murmu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দৌপদী মুর্মু  সোমবার দু’দিনের সফরে বাংলায় আসছেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকার তাঁর নাগগিক সংবর্ধনার আয়োজন করেছে। বর্তমান রাষ্ট্রপতির এটাই প্রথম বঙ্গ সফর।

রাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু সোমবার কলকাতায় এসে প্রথমে যাবেন এলগিন রোডের নেতাজি ভবনে। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর যাবেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। বিকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনার আয়োজন করেছে রাজ্য সরকার। উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতির সফরের কারণে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পথে নামবে বাড়তি পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সোমবার বেলা ১২’টা নাগাদ রাষ্ট্রপতির কলকাতায় পৌঁছনোর কথা।

মঙ্গলবার রাষ্ট্রপতি প্রথমে যাবেন বেলুড় মঠে। সেখান থেকে কলকাতায় ফিরে ইউকো ব্যাঙ্কের ৮০ তম বর্ষে পদার্পণের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর যাবেন শান্তিনিকেতন। সেখানে তিনি অংশ নেবেন বিশ্বভারতীয় বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি বিশ্বভারতীর পরিদর্শক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…