Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Suvendu Adhikari: ভোটের দিনেই নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ—শুভেন্দু অধিকারীকে ‘জয় বাংলা’ স্লোগান

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় উত্তেজনা নন্দীগ্রামে। সেখানে শুভেন্দু অধিকারীকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান। শুভেন্দু অধিকারীকে দেখে আরও অন্য একাধিক স্লোগান দিতেও শোনা যে উপস্থিত জনগণকে। যদিও শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

যদিও নির্বাচনের দিন সকালেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই পোস্টে তিনি সমস্ত ভোটদাতাদের ভোট দিতে আসার অনুরোধ জানান। সেখানে তিনি লেখেন, "সপরিবারে বুথে যান ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।"‘আজ ওদের বুকের ওপর দাঁড়িয়ে…আমি চৌকিদার যে বুথগুলিতে ঢুকতে দেয়নি গতবার, আজ ওদের বুকের উপর দাঁড়িয়ে ঘুরে গিয়েছি আমি। আবার আসব। চৌকিদার আমি: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী।'কমপক্ষে ১২৫ আসনে জিতবে বিজেপি। গোটা রাজ্যে ৮০ শতাংশ ভোট পড়বে', বলছেন শুভেন্দু অধিকারী। পাল্টা অনুব্রত মণ্ডল।


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম পর্যায়ের হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে লড়ছেন পবিত্র কর (Pabitra Kar)। বৃহস্পতিবার সকাল সকাল ভোট দিয়েছেন তিনি। পবিত্র বলছেন, 'নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা। সেই জায়গা থেকে ভোট দিলাম। আমার এরপরের কর্মসূচি হল, নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ যেভাবে উৎসাহের সঙ্গে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তাঁদের উৎসাহ দেওয়া।' এখনও পর্যন্ত নির্বিঘ্নেই ভোট হচ্ছে নন্দীগ্রামে, কোথাও কোনও সমস্যা হয়নি, এমনটাই দাবি করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। 

You might also like!