Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

WB Weather Update: ঝড়-বৃষ্টিতে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে, রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস

West Bengal Forecast Today
West Bengal Forecast Today

 

কলকাতা, ২ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনই থামবে না ঝ়ড়-বৃষ্টি। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি রয়েছে সতর্কতা। রবি ও সোমবারও গোটা দক্ষিণবঙ্গেই ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড়বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আবহাওয়া অবশ্য মনোরম হয়ে উঠেছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কম।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ঝড়-বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবারও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি চলবে।

You might also like!