Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Two died in accident: ডালখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত চালক ও খালাসি

Pick-up van lost control and hit a tree in Dalkhola, killing the driver and Khalasi
Pick-up van lost control and hit a tree in Dalkhola, killing the driver and Khalasi

 

ডালখোলা, ২৮ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির। বৃহস্পতিবার ভোরে ২৭ নম্বর জাতীয় সড়কের ডালখোলা থানা এলাকার অসুরাগরের শিক্কর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রায়গঞ্জগামী আলু বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির। মৃত চালকের নাম রাজু মিয়াঁ (২৬) ও খালাসি মিজানুর মিয়াঁ (৩০)। মৃত চালক ও খালাসির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গির নগরের এনায়েতপুর এলাকায়। গাড়িটিতে ৪৯ বস্তা আলু বোঝাই ছিল। চালান দেখে জানা গিয়েছে, এগুলো টুঙ্গিদিঘির এক সবজি ব্যবসায়ীর আলু।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসনে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ক্রেনের সাহায্যে পিকআপ ভ্যানটি রাস্তায় তোলার পরে দেহ দু'টি উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দেহ দু'টি মৃত ঘোষণার পরে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

You might also like!