Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bhajanlal sharma road show: তৃণমূল সরকারের তোষণের রাজনীতিতে জনগণ বিরক্ত : ভজনলাল শর্মা

Bhajanlal sharma road show (File Picture)
Bhajanlal sharma road show (File Picture)

 

হুগলি, ২৯ এপ্রিল: হুগলিতে শ্রীরামপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের সমর্থনে রোড শো করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সোমবারের এই রোড শো থেকে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন ভজনলাল শর্মা। কবীর শঙ্কর বোসের মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে অংশ নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

হুগলিতে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রোড শো-তে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপির নেতা-কর্মীরা। ভজনলাল শর্মা বলেছেন, "বাংলার যুবক-যুবতীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হতে চলেছে। বর্তমান সরকারের তোষণের রাজনীতিতে জনগণ বিরক্ত। জনসাধারণ তৃণমূলকে জবাব দিতে প্রস্তুত।"


You might also like!