Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

8 months ago

Weather forercast of Bengal: মোটের ওপর শুষ্ক দক্ষিণ ও উত্তরবঙ্গ, পারদ নামল কিছুটা

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ৪ নভেম্বর : উত্তর ও দক্ষিণবঙ্গে মোটের ওপর এখন আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সেই মতো মঙ্গলবার সকালে পারদ সামান্য নেমেছে। মৃদু ঠান্ডাও অনুভূত হয়েছে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। যদিও উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রার আর খুব বেশি হেরফের হবে না বলে মনে করা হচ্ছে। এদিকে, নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। সেই নিম্নচাপের প্রভাবে ৫ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ফলে ৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

You might also like!