West Bengal

2 years ago

Arjun Ram meghwal:মণিপুর ইস্যু নিয়ে অযথা রাজনীতি করছে বিরোধীরা, এমনটা কাম্য নয় : অর্জুন রাম মেঘওয়াল

Arjun Ram meghwal
Arjun Ram meghwal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মণিপুর ইস্যু নিয়ে অযথা রাজনীতি করছেন বিরোধীরা, এমনটা মোটেও কাম্য নয়। এমনটাই বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা র্যুন রাম মেঘওয়াল।  চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আমরা সংসদে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছেন যে আমরা এই (মণিপুর) ইস্যুতে আলোচনা করতে চাই, কিন্তু তাঁরা (বিরোধীরা) বিষয়টিকে নিয়ে রাজনৈতিক করার চেষ্টা করছে। এমনটা করা উচিত নয়।"

প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে সংসদের বাদল অধিবেশন বিগত কয়েকদিন ধরে উত্তাল হয়েছে। বিরোধীদের স্লোগান ও হইহট্টগোলে বারবার মুলতুবি হচ্ছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। বিরোধীরা এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করছেন। এই পরিস্থিতি  মণিপুরে গিয়েছেন বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের একটি প্রতিনিধি দল।

এদিক,  চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'পরিবেশ আইন এবং সাংবিধানিক অধিকার' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য আমাদের সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।


You might also like!