Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Lok Sabha Election 2024:শনি-রবি দিঘার হোটেলে নতুন করে বুকিং নয়!জানিয়ে দিল ব্যবসায়ী সংগঠন

This scene may not be seen during this week
This scene may not be seen during this week

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির সপ্তাহান্তের ট্যুর মানেই দিঘা, দিঘার ঝাউবন, ঢেউয়ের শব্দ আর নোনাবালির তীরে কিছুটা সময় কাটানো। শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট। এদিন কাঁথি লোকসভা কেন্দ্রেও হতে চলেছে নির্বাচন। এদিকে এই লোকসভা কেন্দ্রের মধ্য়েই পড়ছে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারবে না। ভোট চলাকালীন বহিরাগতদের আনাগোনা ঠেকাতেই এই সিদ্ধান্ত।

দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, “লোকসভা ভোট নিয়ে তাপ-উত্তাপ রয়েছে। এই পরিস্থিতিতে দিঘার হোটেলে পর্যটকদের আনাগোনা বিপুল পরিমাণে হলে তা প্রশাসনিক স্তরে সমস্যা তৈরি করতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দিঘার হোটেলে পুলিশের আনাগোনাও বেড়ে যেতে পারে। সব দিক খতিয়ে দেখেই হোটেল ব্যবসায়ীদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, যে সমস্ত পর্যটক আগাম বুকিং করেছেন তাঁরা দিঘায় আসতে পারেন। তবে অতিরিক্ত ভিড় না বাড়ানোই শ্রেয়। ভোটপর্ব চলাকালীন গোটা জেলা জুড়েই পুলিশি প্রহরা ব্যাপক আকারে থাকবে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের নাকা চেকিং থাকছে। এই পরিস্থিতিতে প্রাইভেট গাড়ি নিয়ে দিঘার পথে যেতে গেলে পর্যটকদের অযথা পুলিশি হয়রানির মুখেও পড়তে হতে পারে। তিনি এ-ও বলেন, “ভোটপর্ব চলাকালীন রাস্তায় গাড়ির পরিমাণ অনেকটাই কম থাকবে। দোকানবাজার অন্য দিনের তুলনায় অনেকটাই কম খোলা থাকবে। সব মিলিয়ে শুক্র ও শনিবার দিঘায় এসে অযথা সমস্যার মুখে যাতে পর্যটকদের পড়তে না হয় সেই কারণেই এই দু’দিন হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভোটপর্বের মাঝে আবহাওয়ার ভ্রুকুটিও দুশ্চিন্তায় রেখেছে স্থানীয় প্রশাসনকে। কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য বলেনন, “আবহাওয়ার গতিবিধির উপর নজরদারি রাখা হয়েছে। সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী বুথগুলিতে বৃষ্টির জন্য ভোটগ্রহণ যাতে বিঘ্নিত না হয়ে সে দিকে নজর দেওয়া হচ্ছে। যে সমস্ত বুথে ছাদ, দেওয়াল বা অন্যান্য জায়গায় সমস্যা ছিল সেগুলিকে দ্রুত মেরামতি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটের কাজে যুক্ত কর্মী ও আধিকারিকেরা প্রতিনিয়ত বুথগুলিতে নজরদারি করছেন। আবহাওয়ার অবনতির কারণে কোথাও ভোটগ্রহণে যাতে সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।”


You might also like!