Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

নাবালিকার রহস্যমৃত্যু, ধৃত নার্সিংহোমের মালিক-চিকিৎসক

Mysterious death  (symbolic picture)
Mysterious death (symbolic picture)

 

উত্তর ২৪ পরগনা, ১১ মে ঃ বারাসতে নার্সিংহোমের ছাদ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘটনায় জারি ধরপাকড়। শুক্রবার রাতে নার্সিংহোমের মালিক ও চিকিৎসক রেজ্জাক মোল্লা-সহ দুজনকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছিল, বাড়ির আর্থিক অনটনের কারণে মৃত নাবালিকা নার্সিংহোম মালিকের বাড়িতে থেকে পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে সে মালিকের বাড়িও দেখাশোনা করত বলে জানিয়েছে পরিবার।

বুধবার দুপুর থেকেই ওই নাবালিকার কোনও খোঁজ মিলছিল না। বিকেলের দিকে নার্সিংহোমের ছাদে গিয়ে এক কর্মী দেখেন নাবালিকার নিথর দেহ পড়ে রয়েছে। খবর যায় পুলিশে। বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। খবর পেয়ে মৃতার মা-সহ পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভও দেখান একপ্রস্থ।

শুরু থেকেই তাঁরা মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই মর্মে বুধবার রাতেই বারাসত থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে বাড়ি থেকে নার্সিংহোমের মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই নাবালিকার মৃত্যর কারণ স্পষ্ট হবে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেই পুলিশ সূত্রে খবর।

You might also like!