
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, “কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না।” এদিকে, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের সমস্ত চিকিৎসার দায়িত্বও নিয়েছে প্রশাসন।
শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ মোট ৫ জনের। ঘটনার পরই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পরই গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। এদিন এক্স হ্যান্ডেলে গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, “গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”
এদিন শুভেন্দু অধিকারী জানান, রাজ্য নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। লেখেন, “আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলো সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন।”
Deeply saddened by the tragic train accident in Murshidabad this morning.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 17, 2026
My heart goes out to the families especially parents of the young students who lost their lives. There are no words to ease such profound pain and the entire State stands with the bereaved families during…
