Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Modi in Bengal: আজ বড় চমক মোদীর! তিন সভার জায়গাতেই স্পষ্ট, লক্ষ্য ওই তিন আসন

Modi in Bengal (Symbolic Picture)
Modi in Bengal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে বেরোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার রাজ্যে তিনটি জনসভা করার কর্মসূচি রয়েছে তাঁর। রাজভবন থেকে বেরিয়ে আরসিটিসি হেলিপ্যাড হয়ে তিনি যাবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনসভায়।

সেখান থেকে কৃষ্ণনগর এবং বোলপুর লোকসভা কেন্দ্রে আরও দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজভবন থেকে বেরোনোর আগেই কড়া পুলিশি নিরাপত্তা রাজভবনের দক্ষিণ দুয়ারে।

পাঁচদিনের ব্যবধানে ফের রাজ্যে নরেন্দ্র মোদি। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকারের হয়ে সভা করতে আর ঘণ্টা খানেকের মধ্যেই বর্ধমানে এসে পৌঁছবেন নরেন্দ্র মোদি। বর্ধমান উন্নয়ন পর্ষদের অনুমতি না মেলায় গোদার মাঠের বদলে, প্রধানমন্ত্রীর সভা হচ্ছে তালিতের সাই কমপ্লেক্সে।

ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। দফায় দফায় রোল উঠছে “জয় শ্রী রাম”-এর। দিলীপ ঘোষ, অসীম সরকারের পাশাপাশি এদিনের সভামঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বেলা ১১টায় সভামঞ্চে উপস্থিত হওয়ার কথা প্রধানমন্ত্রীর। বর্ধমানের সভা শেষে তিনি উড়ে যাবেন কৃষ্ণনগর, তারপর সভা করবেন বীরভূমে।

You might also like!