Breaking News
 
Amit Shah: ছাত্র আন্দোলন থেকে পুলিশের ভূমিকা, সংসদে সব ইস্যুতে আলোচনায় রাজি অমিত শাহ Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

 

West Bengal

1 year ago

Weather Report: শুক্রে হালকা শীতের আমেজ, শুষ্ক আবহাওয়া বঙ্গে

Kolkata
Kolkata

 

কলকাতা, ২৯ নভেম্বর : কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে শুক্রবার। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে৷ শুক্রবার সকালে কলকাতায় শীতের আমেজ অনুভূত হয়েছে। পাশাপাশি হালকা শীতের আমেজ সকালে শহরতলি থেকে গ্রাম সর্বত্র অনুভূত হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে উত্তরবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদায়৷ যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে৷

You might also like!