Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

WB Weather Today: পারদ-পতন কলকাতায়, বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে

Thunderstorm lashes Kolkata
Thunderstorm lashes Kolkata

 

কলকাতা, ৩০ এপ্রিল : বুধের পর বৃহস্পতিবারও মুখভার আকাশের। কলকাতা-সহ আশপাশের জেলায় মাঝেমধ্যে রোদের দেখা মিললেও, অস্বস্তি তেমন নেই। পূর্বাভাস মতো ইতিমধ্যেই কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে, একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি কম। বৈশাখে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়ও। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। তবে, জেলার সর্বত্র বৃষ্টি হবে না। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!