West Bengal

3 years ago

Mamata Is Preparing Go to Birbhum :ফের বীরভূম যাওয়ার প্রস্তুতি মমতার

mamata
mamata

 

কলকাতা, ৩ এপ্রিল : পূর্ব মেদিনীপুর জেলা সফর থেকে ফিরেই বীরভূমে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এই খবর মিলেছে।

সব পরিকল্পনা অনুযায়ী চললে আগামী সপ্তাহের শুরুর দিকেই তাঁর বীরভূম যাওয়ার কথা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরের দু’মাসের মধ্যেই আবারও বীরভূমের মাটিতে পা রাখবেন তিনি। যা থেকে অনুব্রত মণ্ডল-হীন বীরভূমকে জেলা হিসেবে মমতা বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ বারের সফরে বীরভূম জেলায় জোড়া সভা করতে পারেন। একটি প্রশাসনিক সভার পাশাপাশি মমতা একটি রাজনৈতিক সভাও করতে চাইছেন। জেলা প্রশাসনকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তবে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কর্মসূচি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। পূর্ব মেদিনীপুর সফর সেরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে তাঁর বীরভূমের চূড়ান্ত কর্মসূচি স্থির করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বীরভূমের রাশ নিজের হাত থেকে একেবারে আলগা করতে চাইছেন না মমতা। বীরভূমের সংগঠন নিয়ে কোনও ঢিলেমি চান না তিনি। পঞ্চায়েত ভোটের পাশাপাশি লোকসভা নির্বাচনেও বীরভূমের দু’টি আসন যাতে ধরে রাখা যায়, সেই বিষয়টিও নিশ্চিত করতে চান তৃণমূল নেত্রী। ২০১৪ সাল থেকে বীরভূমের দু’টি লোকসভা আসনই তৃণমূলের দখলে রয়েছে।


You might also like!