Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Malda:দাবদাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন শিকেয়, দুঃশ্চিন্তায় মালদার চাষিরা

Malda farmers worried about mango yield due to drought and lack of rain
Malda farmers worried about mango yield due to drought and lack of rain

 

মালদা, ৩ মে : তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টিতে মালদায় এ বার আমের ফলন কার্যত শিকেয় উঠেছে। রোদের তাপে পুড়ছে গৌড়বঙ্গের জমির ফসল। শুকিয়ে যাচ্ছে মালদার অর্থকরী ফসল আম। এ বছর দেরিতে এসেছে আমের মুকুল। তাই প্রকৃতির রোষে এখন মাথায় হাত পড়েছে আম চাষিদের। আবহাওয়ার খামখেয়ালিপনায় এ বছর মালদায় আমের ফলন স্বাভাবিকের থেকে প্রায় অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা। আম উৎপাদনে এ বারের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ মেট্রিক টন। কিন্তু তীব্র দাবদাহের ফলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না এই বছর, এমনই আশঙ্কা চাষিদের।

আমের ফলন বাঁচাতে গাছের তলায় পর্যাপ্ত পরিমানে জল এবং খড় দিয়ে আমগাছের গুঁড়ি ঢাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবুও দুঃশ্চিন্তা কমছেই না। আম চাষিরা জানিয়েছেন, তীব্র দাবদাহের ফলে জল সঙ্কট শুরু হয়েছে চাষের জমিতে। মালদার বাজারে সুস্বাদু আম সহজলভ্য হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে তার দরও আকাশছোঁয়া হতে পারে।” আমের ফলনের পাশাপাশি ধান চাষেও বাধা ফেলেছে অত্যধিক গরম। তীব্র গরমে পর্যাপ্ত জল না পাওয়ায় ধান গাছও শুকিয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে পাম্প চালিয়ে জমিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে হচ্ছে। তবে মালিকেরা পাম্পের জন্য অতিরিক্ত টাকা দাবি করায় মুনাফার চেয়ে ক্ষতির হারই বেশি।


You might also like!