Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে

Humayun kabir
Humayun kabir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের নির্বাচনে রেজিনগর ও নওদা আসনে জয়ী হওয়ার পর বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে তালা লাগালেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে প্রায় ২৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। বেলডাঙা ২ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে এই বেনিয়মের অভিযোগ তুলে তিনি সরাসরি প্রশাসনিক অফিসে তালা দেন এবং রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানকেও নিশানা করেন।

হুমায়ুনের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পঞ্চায়েত সমিতির এই কাজের কোনও বকেয়া বিল পরিশোধ করা যাবে না। সেই কারণে তিনি অফিসে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যাচ্ছেন। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা যাতে কোনওভাবে অফিসে ঢুকতে না পারেন সেই কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। সোমবার হুমায়ুনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ও বিডিও অফিস চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এবিষয়ে তিনি বেলডাঙা ২ নম্বর ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেন।

হুমায়ুন বলেন, “গরিব মানুষদের পাট্টা দেওয়ার জন্য ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ৭০ লক্ষ টাকার মাটি বিক্রি করেছেন শক্তিপুর থানার ওসি। সেই টাকা সম্পূর্ণ তাঁর পকেটেই গিয়েছে। এই দুটি বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে।”

You might also like!