West Bengal

2 years ago

Leopard caged in tea garden:চালসা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

Leopard caged in Chalsa tea garden
Leopard caged in Chalsa tea garden

 

চালসা, ১ আগস্ট  : মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। এ খবর চাউর হতেই বহু মানুষ ভিড় করেন এলাকায়। খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ডটিকে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়ই সন্ধ্যার পর বাতাবাড়ি চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছিল একটি চিতাবাঘ। ধরে নিয়ে যাচ্ছিল ছাগল, কুকুর। আতঙ্কে এলাকার লোকজন সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হচ্ছিলেন না।এরপর বাগান কর্তৃপক্ষের তরফে চিতাবাঘ ধরতে বনদফতরের কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়। ২৪ জুলাই বাগানের ফাইভ বি সেকশনে খাঁচা পাতা হয়। সাত দিন পর মঙ্গলবার ওই খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি। এতে হাঁফ ছেড়ে বাঁচেন শ্রমিকরা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


You might also like!