West Bengal

2 years ago

Landslides in Arunachal:অরুণাচলে ভূমিধস, বিচ্ছিন্ন তাওয়াং জেলা, বিঘ্নিত মোবাইল নেটওয়ার্কও, পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা

Landslides in Arunachal
Landslides in Arunachal

 

ইটানগর  : অবিরাম বৃষ্টিপাতের দরুন অরুণাচল প্রদেশে ভূমিধসের ফলে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাওয়াং জেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে ঘন ঘন ভূমিধসের দরুন সড়ক যোগাযোগের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত হয়ে পড়েছে।

সরকারি সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, আজ মঙ্গলবার সকালের দিকে তাওয়াঙে পাহাড় থেকে ভূমিধস পড়ায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা জেলা। সঙ্গে ব্যাহত হয়ে পড়েছে ইন্টারনেট পরিষেবাও। জেলা প্রশাসন ওই পথে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

অসম সহ দেশে অন্যান্য রাজ্যের পর্যটকদের ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, ভারী বৃষ্টিপাতে দরুন জেলার বেশ কয়েকটি রাস্তা অবরদ্ধ হয়ে পড়েছে। তাই তাওয়াং জেলার বাসিন্দাদের মূল্যবান জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং পর্যটকদের সুরক্ষার স্বার্থে ওই সব ধসপ্রবণ এলাকা দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সড়কপথে যোগাযোগ সচল না হওয়া পর্যন্ত ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে বলে জেলাশাসকের বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।


You might also like!