West Bengal

2 years ago

Movement against the arrest of Kurmi leaders:কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনে উত্তরবঙ্গের কুড়মি সমাজের লোকজন

Kurmi community protest against the arrest of Kurmi leaders
Kurmi community protest against the arrest of Kurmi leaders

 

বামনগোলা, ৩১ মে  : দক্ষিণবঙ্গে কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের কুড়মি সমাজের লোকজন। বুধবার মালদার বামনগোলার ফিঁচাডাঙ্গা এলাকায় আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। কুড়মি পুরুষ-মহিলারা ‘জয় গড়াম’, ‘জয় কুড়মি’ স্লোগান দেন মিছিলে। ফিঁচাডাঙ্গা থেকে ছাইতনতলা মোড় পর্যন্ত মিছিলটি পরিক্রমা করে। পরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।

এদিনের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মালদা জেলা সভাপতি দীনেশ মাহাতো এবং বামনগোলা ব্লক সাধারণ সম্পাদক বিপেন মাহাতো। দীনেশ মাহাতো বলেন, “কুড়মি সমাজের লোকেরা আগে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু কোনও নোটিফিকেশন ছাড়াই সরকার ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর কুড়মিদের তপশিলি উপজাতি তালিকা থেকে বাদ দেয়। তারপর থেকেই পুনরায় তপশিলি উপজাতিভুক্ত করার দাবিতে কুড়মিরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। অথচ কিছুদিন আগে দক্ষিণবঙ্গ থেকে বেশ কয়েকজন কুড়মি নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।” তিনি আরও বলেন, শীঘ্রই ধৃতদের মুক্তি দেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে।

You might also like!