Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

3 years ago

Jalpaiguri : রাজ্যপালের জেলা সফরের আগেই সেজে উঠছে জলপাইগুড়ি

Jalpaiguri is getting ready before the Governor's visit
Jalpaiguri is getting ready before the Governor's visit

 

জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারি : আগামীকাল জলপাইগুড়ি সফরে আসছেন রাজ্যের রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস । প্রথমে শহরতলীর অসম মোড়ে মিশনারিজ অফ চ্যারিটিতে সকাল ১১টায় যাবেন। তারপর ক্লাব রোডে স্টেট ব্যাংকের প্রধান শাখায় আসবেন। সেখানে অনুষ্ঠান শেষ করে জলপাইগুড়ি সার্কিট হাউসে যাওয়ার কর্মসূচি রয়েছে।

রাজ্যপালের জেলা সফরের আগেই সেজে উঠছে জলপাইগুড়ি। পুরোনো ব্যাংক ভবন, ম্যানেজার বাংলো, নতুন ব্যাংক বিল্ডিং সবকিছু রং করার কাজ শেষ। বাংলোর সামনে গার্ডেনের আগাছা সাফাই করে পরিষ্কার করা হয়েছে। পুরোনো ভবনের সামনে ফাঁকা সিমেন্ট বাঁধাই জায়গায় রং করা হয়েছে। বাংলো সাফাই করে কাঠের পুরোনো আসবাব বের করে সাফাই করে রাখা হচ্ছে। ব্যাংকের প্রবেশ পথ থেকে সীমানা প্রাচীর সবকিছুই রং করা হয়েছে। এদিকে মিশনারিজ অফ চ্যারিটিতে ব্যস্ততা তুঙ্গে।

স্টেট ব্যাংকের ডেপুটি ম্যানেজার বীরেন্দ্র সিং জানান, রাজ্যপালের সফরসূচিকে কেন্দ্র করে সবরকমের প্রস্তুতি করে রাখা হচ্ছে ব্যাংকের তরফে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, রাজ্যপাল আসছেন জেলা সফরে ২ তারিখ। ৩ তারিখ জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।


You might also like!