Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

N. F. Railway Announces Cancellation:পরিকাঠামো উন্নয়ন : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি ট্রেন বাতিল

N. F. Railway Announces Cancellation
N. F. Railway Announces Cancellation

 

গুয়াহাটি  : মানকটা রোড ওভার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের জন্য তিনসুকিয়া ডিভিশনের ডিব্রুগড় টাউন স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজ করার জন্য কয়েকটি ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল করা হয়েছে।

এ সম্পৰ্কে বিস্তারিত তথ্য দিয়ে যে সব ট্রেন পরিষেবার আংশিক বাতিল করা হয়েছে সে সম্পৰ্কে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, আগামী বছরের (২০২৪) ২৯ জানুয়ারি পর্যন্ত ট্রেন নম্বর ১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেসের যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ০৬.০০ ঘণ্টায় পৌঁছবে।

এছাড়া ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত ট্রেন নম্বর ১২৪২৩ ডিব্রুগড় টাউন-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ২০.৫৫ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে। ৩০ জানুয়ারি (২০২৪) পর্যন্ত ট্রেন নম্বর ১৫৬৬৯ গুয়াহাটি-ডিব্রুগড় টাউন নাগাল্যান্ড এক্সপ্রেসের যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ১০.৩০ ঘণ্টায় পৌঁছবে। ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত ট্রেন নম্বর ১৫৬৭০ ডিব্রুগড় টাউন-গুয়াহাটি নাগাল্যান্ড এক্সপ্রেসের যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ১৪.২০ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে।

এভাবে ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত ট্রেন নম্বর ০৫৯১৫ শিমলুগুড়ি-ডিব্রুগড় টাউন প্যাসেঞ্জার স্পেশাল-এর যাত্রা ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশনে সমাপ্ত করা হবে এবং চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে। ট্রেনটি ডিব্রুগড় স্টেশনে ০৮.৪৫ ঘণ্টায় পৌঁছবে। ৩১ জানুয়ারি (২০২৪০ পর্যন্ত ট্রেন নম্বর ০৫৯১৬ ডিব্রুগড় টাউন-শিমলুগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল-এর যাত্রা ডিব্রুগড় স্টেশন থেকে ১৭.৩৫ ঘণ্টায় শুরু হবে এবং ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যে বাতিল থাকবে।

যে সব ট্রেন পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে, সেগুলি সম্পর্কে তিনি জানান, ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত ট্রেন নম্বর ০৭৯০২/০৭৯০৩ ডিব্রুগড় টাউন-লিডু-ডিব্রুগড় টাউন ডেমু স্পেশাল-এর পরিষেবা ডিব্রুগড় হয়ে মুর্কংসেলেক পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ট্রেন নম্বর ০৭৯০২ লিডু-মুর্কংসেলেক ডেমু স্পেশাল ডিব্রুগড় স্টেশনে পৌঁছবে ০৯:৪০ ঘণ্টায় এবং ০৯:৫০ ঘণ্টায় প্রস্থান করে মুর্কংসেলেক পৌঁছবে ১২:২০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৭৯০৩ মুর্কংসেলেক-লিডু ডেমু স্পেশাল মুর্কংসেলেক স্টেশন ছাড়বে ১৫:৩০ ঘণ্টায় এবং ডিব্রুগড় পৌঁছবে ১৭:৩৫ ঘণ্টায়।

You might also like!