Breaking News
 
Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার

 

West Bengal

2 years ago

Jhargram: ঝাড়গ্রামে ভোটের আগে লাগাতার অভিযান, ৩ কোটি টাকারও বেশি চোলাই ও মদ!

Incessant campaign before the vote in Jhargram
Incessant campaign before the vote in Jhargram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের মরসুমে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করল ঝাড়গ্রাম আবগারি দফতর ও পুলিশ। ৬৭ দিনে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতর।

এই বিষয়ে জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর মার্চ মাসের ১৬ তারিখ থেকে জেলার বিভিন্ন জায়গায় বসানো হয় নাকা চেকিং পয়েন্ট। তার পাশাপাশি পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মী এবং আবগারি দফতরের যৌথ উদ্যোগেও এসএসটি পয়েন্ট বসানো হয়। চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ গত বুধবার পর্যন্ত মাত্র ৬৭ দিনে নাকা চেকিং ও বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৩৫০ টাকার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির উপকরণ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

You might also like!