Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Howrah-Puri Bandh Bharat Express:আজ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মহড়া

Howrah-Puri Bandh Bharat Express today
Howrah-Puri Bandh Bharat Express today

 

কলকাতা, ২৮ এপ্রিল : পূর্ব ঘোষণা অনুযায়ী তীর্থক্ষেত্র পুরী যাওয়া যাবে বন্দে ভারত এক্সপ্রেসে। কলকাতা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ৫ ঘণ্টায়।

এর জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। রেল সূত্রে খবর, আগামী মে মাস থেকেই চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সেই ট্রেনের প্রথম মহড়া চালু হবে। মোট তিনবার মহড়া হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সব ঠিক থাকলে মে মাস থেকেই এই ট্রেনে চেপে পুরী যাওয়া যাবে।

শুক্রবার মহড়ার জন্য হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন ছাড়বে সকাল ৬ টা ১০ মিনিটে। সেই ট্রেন পুরী পৌঁছবে ১২ টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে ১ টা ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে ও হাওড়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে। মাঝে ৫টি স্টেশনে থামবে ট্রেনটি। পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেনটি ২ মিনিটের জন্য থামবে খড়গপুরে। ৩০ এপ্রিল অর্থাৎ রবিবার বন্দে ভারতের দ্বিতীয় মহড়া। ওই দিন ট্রেনটি যাবে হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত। ১ মে পরবর্তী মহড়ার দিন নির্ধারিত হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…