Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Horrible accident in BaraJora factory:বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক

Horrible accident in Bara Jora factory
Horrible accident in Bara Jora factory

 

বাঁকুড়া, ৩০ মে  : মঙ্গলবার সকালে বড়জোড়ার কারখানায় ফার্নেস বিস্ফোরণে জখম হন ১৫ শ্রমিক। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে দুর্গাপুরের হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অন্যান্য দিনের মতোই বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় যান শ্রমিকেরা। কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ফার্নেস বিস্ফোরণে গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা।

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রশ্নের মুখে কারখানার ভূমিকা। ওই কারখানায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের একটি নির্দিষ্ট পোশাক দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু তা আদৌ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

দুর্ঘটনার পরই শাসকদলকে বিঁধেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর কথায়, “মানুষের উপর নজর নেই সরকারের। সেই কারণেই এধরণের ঘটনা।” প্রসঙ্গত, মাস দুয়েক আগে এই জায়গায় অন্য কারখানায় ফার্নেস ফেটে দুর্ঘটনা ঘটেছিল। তারপরই প্রশ্ন উঠেছিল কারখানার ভূমিকা নিয়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…