Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Burdwan Bus Stand : 'হিট অ্যান্ড রান' আইনের প্রতিবাদে সামিল বাস! বর্ধমানে একাধিক রুটে বন্ধ পরিষেবা

'Hit and run' protest against the law bus! Services suspended on multiple routes in Burdwan
'Hit and run' protest against the law bus! Services suspended on multiple routes in Burdwan

 

বর্ধমান, ৩ জানুয়ারিঃ এবার বাস বন্ধ করে কর্মবিরতি শুরু করলেন পূর্ব বর্ধমানের বাস চালকরা। উপলক্ষ কেন্দ্রীয় পরিবহণ নীতির প্রতিবাদ। আর এর জেরেই ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ধমান জেলার উল্লাস এবং নবাবহাট বাসস্ট্যান্ড থেকে হাতেগোনা কয়েকটা বাদে চলছে না বেশিরভাগ বাসই। জরুরী প্রয়োজনে বেড়িয়ে সমস্যায় যাত্রীরা। উলটে গন্তব্যে পৌঁছাতে বেশি ভাড়াও গুনতে হচ্ছে।

বর্ধমান থেকে বাইরে ও শহরের মধ্যে বেশকিছু বাস বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে বর্ধমান-কাটোয়া, বর্ধমান-আরামবাগ, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান-বাঁকুড়া, বর্ধমান-কালনা-সহ বেশকিছু রুটের বাস বন্ধ করে দেওয়া রয়েছে। বন্ধ রয়েছে একাধিক টাউন সার্ভিস।

বিনোদ সাউ নামে এক বাসচালক বলেন, 'আমরা চাই অমিত শাহ যে আইন বানিয়েছেন সেটা যেন বন্ধ করা হয়। আমরা ক'টা টাকা পাই? এত দল বদলায়, কিন্তু ড্রাইভারের যে মাইনে বাড়বে এই বিষয়ে কারও চিন্তা নেই। যদি ৭ লাখ টাকা ড্রাইভারের কাছে থাকে, তাহলে সে গাড়ি চালাতে আসবে কেন? ড্রাইভার জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে, তারপরেও ৭ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের জেল। দুর্ঘটনা হলে সবসময়ই ড্রাইভার চেষ্টা করবে পালিয়ে যাই, নয়তো জনতা পিটিয়ে মেরে দেবে। একদিকে জনতা মারবে, অন্যদিকে সরকার মারবে, তাহলে কোনদিকে যাব? তার থেকে গাড়ি বন্ধ করে দেওয়া ভালো।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…