Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Mamata Banerjee: "তিনিই পরম আশ্রয়, আত্মার আত্মীয়"— বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee's tribute to Rabindranath Tagore
Mamata Banerjee's tribute to Rabindranath Tagore

 

কলকাতা, ৮ মে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বুধবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তাঁকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। দেশ, কালের গন্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয় – আত্মার আত্মীয়।

প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে পাথেয় করে এভাবেই যেন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে, অসহিষ্ণুতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। গঙ্গাজলে গঙ্গাপূজা করে বলি –

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,

জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর

আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী

বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি, …

ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।”

You might also like!