Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Christmas gifts for street dogs: বড়দিনে বড় উপহার পথ কুকুরদের জন্য! কী দিল সান্তা?

Street Dog House Arranged By Some Animal Lovers At Barasat Municipality Area (Symbolic Picture)
Street Dog House Arranged By Some Animal Lovers At Barasat Municipality Area (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বড় দিনে সান্তার থেকে বড় উপহার পেল পথ সারমেয়রা। বারাসত পুরসভার উদ্যোগে পথ কুকুরদের জন্য 'ছোট্ট ঘর' বানিয়ে দেওয়া হল তাদের থাকার জন্য। এই পুর উদ্যোগকে  সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন সকলেই। এদিন পথ কুকুরদের কাছে 'সান্তাক্লজ'-এর ভূমিকায় দেখা গেল অন্যান্য পশুপ্রেমী সহ বারাসাত পুরসভার পুর প্রধান অশনি মুখোপাধ্যায়কেও।

এদিন বারাসাত থানা চত্বরে পথ কুকুরদের শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় কুড়িটি টিনের ড্রাম রং করে, বিচালি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হয় তাদের। পাশাপাশি এদিন পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে জেলার বিস্তীর্ণ এলাকার পথ কুকুরদের জন্য রান্না করা পায় ৩০০ কেজি খাবার নিয়ে, বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে খাওয়াতেও দেখা গেল পশুপ্রেমীদের।এদিন পথ কুকুরদের এই নতুন ঘরের ফিতা কেটে উদ্বোধন করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান স্বয়ং।

পশুপ্রেমী নীলাঞ্জনা, অর্পিতা, শর্মিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুরপ্রধান বলেন, 'পুরসভাও নানা ভাবে পথ কুকুরদের সুরক্ষার কথা চিন্তা করে থাকে। আর সেক্ষেত্র এই মহিলাদের পশুপ্রেম রীতিমতো দৃষ্টান্ত তৈরি করছে। সারা বছর ধরেই পথ কুকুরদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন সহ গরমকালে কুকুরদের জলখাবার পাত্রেরও ব্যবস্থা করে থাকে এই পশুপ্রেমীরা। সব মিলিয়ে পথ কুকুরদের কাছে যেন এদিন সান্তাক্লজ হয়ে উঠলেন পশুপ্রেমীরাই।

১৫ - ২০ বছর ধরে এই পথ সারমেয়দের পরিচর্চা করছেন নিলঞ্জনারা। কুকুরদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন করার ব্যবস্থা করা হয়।' শীতের সময় পথ সারমেয়দের আরও শোচনীয় অবস্থা হয়। সেই কারণেই রাতের বেলা যাতে নিশ্চিন্তে থাকতে পারে পথ সারমেয়রা সেই কারণে এই ঘরের ব্যবস্থা করে দেওয়া হল বলে জানান তাঁরা। উৎসবের মাঝে পথ সারমেয়দের যাতে অনিষ্ট বা করা হয় সে ব্যাপারেও বার্তা দেন সেই বার্তাও তুলে ধরেন তাঁরা।

You might also like!