West Bengal

2 years ago

Gas cylinder leak: ছাতারপুরে গ্যাস সিলিন্ডার লিক করে পুড়ে ছাই বাড়ি, জখম এক মহিলা

Gas cylinder leak in Chhatarpur burns house, one woman injured
Gas cylinder leak in Chhatarpur burns house, one woman injured

 

ছাতারপুর,১ আগস্ট: ছাতারপুরের হরপালপুর থানা এলাকায় মঙ্গলবার সকালে রান্না করার সময় সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। আগুন লেগে মালপত্রসহ মাটির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।এই ঘটনা ঘটায় আগুনে পুড়ে এক মহিলাও জখম হন । গ্রামবাসীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাহদরা গ্রামের বাসিন্দা উত্তম সিংয়ের স্ত্রী বিনীতা মঙ্গলবার সকালে গ্যাসে রান্না বসান। তারপরেই হঠাৎ গ্যাস লিক হয়ে গিয়ে সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন এক ভয়ঙ্কর রূপ নেয় যে আগুনের কবলে পড়ে কাঁচা একটি মাটির বাড়ি পুড়ে ছাই হয়ে যায় । অন্যদিকে, আগুনের গ্রাসে এসে এক মহিলাও জখম হন । বিনীতার এক হাত খুব খারাপভাবে পুড়ে যায়। বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন তাদের বাড়িতে এসে ভিড় জমায়।

আগুন লাগার খবর পেয়ে গ্রামের সহায়ক কুলবন্ত সিং তোমর ঘটনাস্থলে পৌঁছে বাড়ির শিশুদের ও অন্যান্য লোকজনদের বাড়ি থেকে বের করে নিরাপদ স্থানে সরান। এরপর আগুন লেগে যাওয়া সিলিন্ডারে বালি দিয়ে আগুন নিভিয়ে ঘর থেকে সিলিন্ডারটি বাইরে ফেলে দেওয়া হয়। গ্রামের বাসিন্দারা মোটর পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে বাড়ির সব জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আগুন লেগে লক্ষাদিক টাকার মালপত্র নষ্ট হয়েছে। 

You might also like!