West Bengal

2 years ago

Bankura :মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ

There are frequent clashes between the two neighborhoods over playing the mic
There are frequent clashes between the two neighborhoods over playing the mic

 

বাঁকুড়া, ৮ আগস্ট  : শ্রাবণী উৎসবের মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় একের পর এক দোকান। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী উৎসব উপলক্ষে মাইক বাজছিল বাঁকুড়া শহরের ১ নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকায়। সেই মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।


প্রথমে বচসা বাধে লাগোয়া পাড়ার সঙ্গে। এর পর বচসা ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। সংঘর্ষের জেরে দুই পাড়া মিলিয়ে ৪-৬ টি দোকান ভাংচুর করা হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। এদিকে, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


You might also like!