Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Road accident in Purulia: পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় আহত চার পুলিশকর্মী

Four policemen injured in road accident in Purulia
Four policemen injured in road accident in Purulia

 

পুরুলিয়া, ১ জানুয়ারি: ডিউটির সময় পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রবিবার রাতে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়।

জানা গিয়েছে, রবিবার রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মীদের। এই ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার হয়ে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন পুরুলিয়া। দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে যান তিনি। আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্বল কুমার দুর্ঘটনার সময় ওই এলাকাতেই ছিলেন। আহত পুলিশকর্মীদের সঙ্গেই হাসপাতালে যান তিনি। ডিএসপি ট্রাফিক মিহির দে-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

You might also like!