Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Five smugglers arrested by STF:দুই কোটি টাকার হেরোইন সহ ধৃত পাঁচ পাচারকারী

Five smugglers arrested with heroin worth two crore rupees
Five smugglers arrested with heroin worth two crore rupees

 

কলকাতা, ১০ মে  : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ হেরোইন সহ পাঁচ পাচারকারীকে আটক করেছে। বুধবার সকালে এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার দমদম থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মুনলাইট হোটেলের কাছে বালি অভিমুখে দুটি গাড়ি থামানো হয়েছিল। এই গাড়ির মধ্যে মাদক পাচারের তথ্য আগেই পাওয়া গেছে। স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। গাড়ি দুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গভীর রাতে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা শাবির আহমেদ, সুমন শেখ, গোবিন্দ মণ্ডল, অজয় পাল এবং সুজন শেখ । দমদম থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা নথিভুক্ত করে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…