Breaking News

 

West Bengal

2 years ago

Fire in shopping mall in Srinagar:শ্রীনগরের শপিংমলে আগুন, দমকল কর্মী ও সেলসম্যান আহত

Fireman and salesman injured in fire in shopping mall in Srinagar
Fireman and salesman injured in fire in shopping mall in Srinagar

 

শ্রীনগর, ২৪ জুন : আগুন লাগল শ্রীনগরের লালচকের রেগাল লেনে অবস্থিত একটি শপিং কমপ্লেক্সে। এই অগ্নিকাণ্ডে একজন দমকল কর্মী ও একজন সেলসম্যান আহত হয়েছেন। দমকল জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি দোতলা শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে দোকানদার ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ অবিলম্বে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (এফএন্ডইএস) বিভাগকে অবহিত করে, যারা দ্রুত ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠায়।

ঘটনাস্থলে পৌঁছনোর পরই দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে, উদ্ধার অভিযানের সময়, গুলজার আহমেদ নামে একজন দমকল কর্মী এবং একজন বিক্রেতা আহত হয়েছেন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।


You might also like!