Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bardhaman : সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত যুবকদের পরিবারের পাশে রাজ্য

Malay Ghatak (File Picture)
Malay Ghatak (File Picture)

 

বর্ধমান, ১৩ সেপ্টেম্বর : সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত যুবকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকায় মৃত ও অসুস্থদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মলয় ঘটক। হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। আশ্বাস দিলেন পাশে থাকার।

দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে মৃতদের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন ছিলেন বিধায়ক শম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা। আহতদেরও সাহায্য করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে জয়ন্ত মালিক নামে একজনের বাড়ির কাজ চলছিল। সেই নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুই শ্রমিক নিচে নামেন। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি। ফলে উপরে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। এরপর আরও তিনজন নিচে নামেন। তাঁরা উঠছে না দেখে সন্দেহ দৃঢ় হয়।

এরপরই ট্যাঙ্ক থেকে একে একে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন জয়দেব মাল, অশোক সাঁতরা (১৮) এবং সুন্দরম মালিক (১৯)। বাকি অসুস্থ দুজনকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

You might also like!