Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Explosion in army vehicle:শিলিগুড়িতে সেনার গাড়িতে বিস্ফোরণ, আহত ৪

Explosion in army vehicle
Explosion in army vehicle

 

শিলিগুড়ি, ১৭ মে  : শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় সেনাবাহিনীর গাড়িতে এসি রিফিলিংয়ের সময় বিস্ফোরণ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন সেনা ও তিনজন গ্যারাজকর্মী রয়েছেন। একজন গ্যারাজকর্মীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এসি রিফিলিংয়ের জন্য সেনাবাহিনীর একটি গাড়ি আশ্রমপাড়ায় নিয়ে এসেছিলেন এক সেনাকর্মী। এসি রিফিলিংয়ের সময় আচমকাই গাড়িতে বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন গ্যারাজকর্মীরা। বিস্ফোরণে গুরুতর জখম হন সেনাকর্মী সহ চারজন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনার আধিকারিকরা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…