West Bengal

2 years ago

Dumper accident in Hatsingimari:হাটশিঙিমারির টেংনামারিতে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার, হত চালক, আহত দুই

Dumper accident in Hatsingimar
Dumper accident in Hatsingimar

 

দক্ষিণ শালমারা (অসম), ১ আগস্ট  : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত সুখচর থানা এলাকার টেংনামারি মন্দিরের কাছে একটি ডাম্পার দুৰ্ঘটনার শিকার হয়৷ দুর্ঘটনায় নিহত ডাম্পার চালককে অসম-মেঘালয় সীমান্তবৰ্তী বাংটিমারি গ্রামের জনৈক আজের আলির বছর ৪০-এর ছেলে ইনামুল হক বলে শনাক্ত করা হয়েছে৷

জানা গেছে, ঘটনাটি গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ সংঘটিত হয়েছে৷ মাটি বোঝাই ডাম্পারটি হাটশিঙিমারি থেকে ভুটিয়াডাঙার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্ৰণ হারিয়ে ফেলেন টেংনামারি মন্দিরের কাছে রাস্তায়৷ ডাম্পারটি রাস্তার পাশে একটি পুকুরে গিয়ে পড়ে৷

স্থানীয়রা ছুটে গিয়ে পুকুরে ডুবে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার থেকে দুজনকে উদ্ধার করেন৷ কিন্তু চালককে তাঁরা উদ্ধার করতে পারেননি৷ এদিকে উদ্ধারকৃত দুজনকে সঙ্গে সঙ্গে হাটশিঙিমারি অসামরিক হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ ইত্যবসরে খবর পেয়ে সুখচর থানা থেকে পুলিশের এক দল গিয়ে স্থানীয়দের সাহায্যে প্রায় ঘণ্টাখানেক পর চালক ইনামুল হককে উদ্ধার করে তাঁকেও হাটশিঙিমারি সিভিল হাসপাতালে পাঠান৷ কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে পুকুরে ডুবে যাওয়া ডাম্পারকে এই খবর লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি৷



You might also like!