Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

1 month ago

Weather forecast for Bengal: মঙ্গলবার দুই বঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

Dry weather forecast
Dry weather forecast

 

কলকাতা, ১১ নভেম্বর : শীতের আমেজ বাংলা জুড়ে। ভোরে হালকা কুয়াশা, শীতের অনুভূতি, বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়াতেও সেই শিরশিরানি। শহর কলকাতাতেও শীতের ছোঁয়া। পশ্চিমের জেলাগুলিতেও শীতের কামড় টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার খুব সকালে ও রাতে ঠান্ডা টের পাওয়া যাবে। বেলা বাড়লে অবশ্য সেই আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায় এদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। তবে উত্তরের পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। আপাতত গোটা বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া। আগামী চার-পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।

You might also like!