Breaking News
 
Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া

 

West Bengal

1 hour ago

Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা

Dilip and Rinku Ghosh busy tending to cows
Dilip and Rinku Ghosh busy tending to cows

 

মায়াপুর, ১৬ জুলাই : রথযাত্রার পুণ্য তিথির সকালে সপরিবারে মায়াপুর ইসকন মন্দিরে হাজির হলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুরে আসেন তিনি। মন্দিরে পৌঁছে প্রথমে জগন্নাথদেবের আরতি দর্শন করেন। এরপর প্রথা মেনে মেতে ওঠেন গোসেবায়। নিজের হাতে গোমাতাকে খাবার খাওয়ানোর পাশাপাশি পরম শ্রদ্ধায় গোমাতার পা ধুয়ে দেন তিনি।

মায়াপুরের বিশেষ যজ্ঞানুষ্ঠানেও অংশ নেন বিজেপি নেতা। সেখানে স্ত্রী’কে নিয়ে যজ্ঞাহুতি দিতে দেখা যায় তাঁকে। ইসকনের মতো আন্তর্জাতিক স্তরের একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানের রথযাত্রায় শামিল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও খুশি বলে সংবাদমাধ্যমকে জানান।

ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাঝেই অবশ্য চেনা মেজাজে রাজনৈতিক বার্তা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। এদিন মায়াপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাসকদলকে তীব্র নিশানা করেন। দলবদলু ও তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপবাবু সাফ জানিয়ে দেন, “তৃণমূলের জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখন আর দলটিতে মশা, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না।” অন্যদিকে, তৃণমূল বিধায়ক মদন মিত্রের শিবির বদল করার জল্পনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তাই এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।

You might also like!