Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

3 years ago

Dilip Ghosh on TMC Activities : "আদালত যা মনে করবে তাই করবে, এতদিন সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন" : দিলীপ ঘোষ

dilip Ghosh byte against tmc today
dilip Ghosh byte against tmc today

 

কলকাতা, ১৯ আগস্ট : গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল । এরই মাঝে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে দিলীপ ঘোষ, শিশির, শুভেন্দু-সহ ১৭ বিরোধী নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । এই ঘটনায় শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আদালত যা মনে করবে তাই করবে। এতদিন সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন।"

শুক্রবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ আরও বলেন,''গায়ে কাদা লাগানোর চেষ্টা চলছে । সম্মানের ব্যাপার প্রেস্টিজের ব্যাপার । কে কার থেকে টাকা নিয়েছে ? কেউ অভিযোগ করেছে কি ? আদালত যা মনে হবে, সেটা করবে । তৃণমূল যদি জানতো তাহলে এতদিন সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন। করাননি কেন? জানেন যে এইগুলো মিথ্যা।”

You might also like!