West Bengal

2 years ago

Devastating fire at Dattapukur: দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রচুর

Devastating fire at Dattapukur phenyl factory (Collected)
Devastating fire at Dattapukur phenyl factory (Collected)

 

বারাসত, ১১ আগস্ট : উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ফিনাইল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার ভোররাতে দত্তপুকুরের পালপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কালো ধোঁয়ায় ঢেকে গেল এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।

জানা গেছে, এদিন ভোর রাতে আচমকা সারমেয়দের চিৎকার শুনতে পেয়ে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড ও এলাকার বাসিন্দারা বের হয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে ফিনাইল কারখানা। কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা এলাকা। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি।

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। কারণ, ভিতরে মজুত থাকা দাহ্য পদার্থ। তবে শেষ পর্যন্ত দমকলের ৪ টি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এদিনের অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রচুর। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও স্থানীয় থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, আগে দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওই ফিনাইল কারখানায়। তারপর স্থানীয়রা কারখানা বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফের একই ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। 

You might also like!