Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Death by falling from the train:ট্রেন থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের শ্রমিকের

Death by falling from the train
Death by falling from the train

 

মুর্শিদাবাদ, ১০ মে  : ট্রেন থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের শ্রমিকের। ট্রেনের দরজার কাছে বসেছিলেন যুবক। অত্যাধিক ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। খবর আসতেই শোকের ছায়া মুর্শিদাবাদের গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই শ্রমিকের নাম বাদশা শেখ (২৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের সেলিমপুর গ্রামে। ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। ইদের ছুটিতে বাড়ি ফিরেছিলেন। মুর্শিদাবাদে বাদশার অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে উৎসব কাটিয়ে কাজে ফিরছিলেন তিনি। কিন্তু কাজের জায়গায় আর ফেরা হল না তাঁরা।

মঙ্গলবার গ্রামের আরও ৫ জন যুবকের সঙ্গে বাদশা নিমতিতা থেকে রওনা দিয়েছিলেন। হাওড়ায় পৌঁছে সেখান থেকে সম্বলপুর এক্সপ্রেসে চাপেন। টারা অভাবে সংরক্ষিত কামরার টিকিট কাটতে পারেননি তিনি। অসংরক্ষিত বা জেনারেল বগিতেই চেপেছিলেন। অত্যাধিক ভিড় থাকায় দরজার পাশে বসেছিলেন। ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মাঝে ভিড়ের চাপে অসাবধানতাবশন ট্রেন লাইনে পাশে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁরা। 

মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পরিবারে। মর্মান্তিক দুর্ঘটনায় বুধবার সকালে শোকের ছায়া নেমে এসেছে সুতির গ্রামে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…