Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Manipur violence:ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুর, তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল হিংসা-বিধ্বস্ত চূড়াচাঁদপুরে

Curfew partially lifted in violence-hit Churachandpur
Curfew partially lifted in violence-hit Churachandpur

 


ইমফল, ৭ মে  : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুরের পরিস্থিতি। তাই জেলার বাসিন্দাদের খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যক সামগ্রী কেনার অনুমতি দিয়ে আজ রবিবার সকাল ৭:০০টা থেকে ১০:০০টা পৰ্যন্ত তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শনিবার রাতে চূড়াচাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট বিজ্ঞপ্তির একটি প্রতিলিপি আপলোড করে তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘চূড়াচাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং রাজ্য সরকার ও বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা হওয়ার পর আমি আনন্দিত যে নীচে শেয়ার করা বিবরণ অনুযায়ী বিভিন্ন এলাকায় আংশিকভাবে শিথিল করা হবে কারফিউ।’

চূড়াচাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট শরৎচন্দ্র আরজু কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শিথিল সম্পৰ্কে পর্যালোচনা করে বিজ্ঞপ্তি জারি হবে।’ তবে সিআরপিসি-র ১৪৪ ধারা যথারীতি বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় গতকাল শনিবার বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…