Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Supreme Court: হাইকোর্ট থেকে সরল মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলা, শুনানি হবে সুপ্রিম কোর্টে

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্ট থেকে সরল মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলা। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেখানে জানানো হয়েছে, ওই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। তিন সপ্তাহের মধ্যে ওই মামলার সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। তারপর ফের মামলাটির শুনানি হবে।

কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টে । তাই ছুটির দিনেও বসে পাঁচ বিচারপতির বেঞ্চ । শনিবার শুনানির শেষে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সোমবার মামলার পরবর্তী শুনানি হবে । তার আগে পর্যন্ত মেডিক্যালে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করা হচ্ছে । এমনকি, সিবিআই তদন্তও স্থগিত থাকবে । একইসঙ্গে মেডিক্যালে ভর্তি মামলায় রাজ্যকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট ।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মামলার শুনানি। সেখানে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের পরিবর্তে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট।


You might also like!