West Bengal

44 minutes ago

Purulia News: নাবালিকাকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা, পুরুলিয়া আদালতে দোষী সাব্যস্ত আসামির ৫ বছরের কারাদণ্ড

Youth convicted for attempted sexual assault of a minor girl
Youth convicted for attempted sexual assault of a minor girl

 

​বিশেষ সংবাদদাতা, পুরুলিয়া:  নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অপরাধে এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম মুন্না আনসারি। ​আদালত সূত্র সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৬ মার্চ পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগের পর বাঘমুণ্ডি থানার অধীন সুইসা ফাঁড়ির অফিসার গৌতম কুমার মাহাত ঘটনার পূর্ণাঙ্গ ও দ্রুত তদন্তভার গ্রহণ করেন। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর তদন্তের ভিত্তিতে আদালতে চার্জশিট পেশ করা হয়।

​মামলার সমস্ত শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিচার বিবেচনা করে আজ পুরুলিয়া আদালত অভিযুক্ত মুন্না আনসারিকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

You might also like!