Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

West Bengal

1 month ago

Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটে জয়ের পর শুধু উচ্ছ্বাস নয়, ভোটের অঙ্ক কষে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভবানীপুরে জয়ের সার্টিফিকেট হাতে নিয়েই তিনি ধন্যবাদ জানালেন বাম শিবিরকে—এক অপ্রত্যাশিত রাজনৈতিক মুহূর্ত!তাঁর দাবি, ভবানীপুরে সিপিএমের প্রায় ১৪ হাজার ভোটের মধ্যে কমপক্ষে ১০ হাজার ভোট এসেছে বিজেপির ঘরে। এছাড়াও গুজরাটি, শিখ, জৈন-সহ অবাঙালি ভোটব্যাঙ্ককেও ধন্য়বাদ জানান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রাম, ভবানীপুর কোনও আসনে মুসলিমরা তাঁকে ভোট দেয়নি।

ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে ১৫ হাজার ১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। অন্যদিকে, নন্দীগ্রামে ৯ হাজার ৯৬৫টি ভোটে তৃণমূলের পবিত্র করকে হারান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রামে ৬৬ হাজার মুসলিম ভোট রয়েছে। আর ভবানীপুরে রয়েছে ৩৫ হাজার মুসলিম ভোট। সেই কারণেই নন্দীগ্রামের থেকে ভবানীপুরে বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন বলে জানান শুভেন্দু।

ভবানীপুর কেন্দ্রের জয়ের সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব জরুরি ছিল। মমতার রাজনৈতিক সন্ন্যাসের সময় চলে এসেছে। একুশে নন্দীগ্রামের পর ছাব্বিশে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে হারলেন তিনি। ৭৭ নম্বর ওয়ার্ডে সব মুসলিম ভোট মমতা পেয়েছেন। আর হিন্দু, গুজরাটি, শিখ, জৈনরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। এই জয় হিন্দুত্বের। এই জয় বাংলা ও নরেন্দ্র মোদির জয়।”

পাশাপাশি শুভেন্দু (Suvendu Adhikari) জানান, চেতলায় বাঙালি হিন্দুরা তাঁকে ঢেলে ভোট দিয়েছেন। এছাড়াও সিপিএমের হিন্দু ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছে। ভবানীপুরে বামেদের ১৪ হাজার ভোটের মধ্যে কমপক্ষে ১০ হাজার ভোট তিনি পেয়েছেন। এরপরেই সিপিএমের ভোটারদের ধন্যবাদ জানান শুভেন্দু।

You might also like!