Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

CEO: ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্নের পর গঙ্গায় নৌকাবিহারে কমিশন কর্তারা, উঠল চর্চা

CEO
CEO

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বহুতলের বাসিন্দাদের ভোটদানে অনীহা কাটাতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন । আবাসনের ভিতরেই বুথ তৈরি করার ফলে ভোটদানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।আগামিদিনে বুথের সংখ্যা ৮৭ থেকে আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে কমিশন। আবার দক্ষিণ কলকাতার চারটি আসনের ভোট গণনায় কোনও অনিয়ম হয়নি বলে দাবি কমিশনের। গানা শেষে খুশির হাওয়া কমিশনের অন্দরে।

মঙ্গলবার বিকেলে সিইও মনোজ আগরওয়াল, পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রার নেতৃত্বে কমিশনের সমস্ত আধিকারিকরা গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন। বহুতলের বাসিন্দাদের নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিল নির্বাচন কমিশন। কোথাও আতঙ্কে, দীর্ঘ সময় কোথাও লাইনে দাঁড়ানোর মতো বিরক্তিকর অভিজ্ঞতার জন্য ভোট দিতে যেতেন না। তাই ভোটদানে উৎসাহ দিতে বহুতলে বুথ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন। রাজ্যে ৮৭টি বুথ করা হয়। তাতেই কেল্লাফতে। ব্যাপক হারে বাড়ল ভোটদান। যেমন, রেনেসাঁ টাউনশিপের দু’টি বুথে ভোট পড়েছে ৭৬ শতাংশ। আবার স্পেস টাউন হাউজিং কমপ্লেক্সে ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি। হাইল্যান্ড গ্রিন হাউস কমপ্লেক্সে ভোট পড়েছে ৯২ শতাংশ। ভবিষ্যতে বুথের সংখ্যা বাড়লে ভোট দানের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন কমিশনের এক শীর্ষকর্তা।এদিন কমিশনের তরফে জানানো হয়, ভোট গণনায় কোনও অনিয়ম হয়নি। সম্পূর্ণ স্বচ্ছভাবে, নিয়ম মেনেই গণনা ও ফলপ্রকাশ হয়েছে। ডিইও দক্ষিণ কলকাতার রিপোর্ট উল্লেখ করে কমিশন দাবি করল, যা হয়েছে, সমস্তটাই নিয়ম মেনে হয়েছে। গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠুভাবে হয়েছে।

You might also like!