Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

West Bengal

3 years ago

CBI summoned Anubrata Mondal : অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক দল, সমন ধরিয়ে গিয়েছে সিবিআই-ও

CBI has also summoned Anubrata Mondal
CBI has also summoned Anubrata Mondal

 

বীরভূম, ৯ আগস্ট  : মঙ্গলবার চিকিৎসকদের একটি দল এলেন বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে। সমন ধরিয়ে গিয়েছে সিবিআই-ও।

এদিন সকাল অনুব্রতের বাড়িতে এসে পৌঁছন বোলপুর মহকুমা হাসপাতালের ৪ জনের একটি মেডিক্যাল টিম। এর মধ্যে রয়েছেন চন্দ্রনাথ সরকার নামে এক চিকিৎসক। সূত্রের খবর, অনুব্রতের দীর্ঘ দিন ধরে অর্শের সমস্যা রয়েছে। ফিশচুলার চিকিৎসা করাতে এসএসকেএমে গিয়েছিলেন। এ সবের চিকিৎসা করতে কেষ্টর বাড়িতেই গিয়েছে মেডিক্যাল টিম।

সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত মণ্ডল। এসএসকেএমে চিকিৎসা করিয়ে সোজা চলে যান তাঁর বীরভূমের বাড়িতে। কিন্তু গরুপাচার মামলায় বুধবার তাঁকে আবার তলব করেছে সিবিআই। এ বার ই-মেল ছাড়াও বাড়ি এসে সমন দিয়ে গিয়েছে সিবিআই।

মঙ্গলবার সকালে টোটো করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে উপস্থিত হন এক সিবিআই আধিকারিক। অনুব্রত (কেষ্ট)কে সমন দিয়ে আবার টোটো করে চলে যান। সমনের ‘হার্ড কপি’ ধরিয়ে বেরোনোর সময় সংবাদমাধ্যমের কোনও প্রশ্ন উত্তর দেননি ওই সিবিআই আধিকারিক। এ নিয়ে অনুব্রতও মুখ খুলতে নারাজ।


You might also like!