Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Nail Care: হোলির রংয়ে নখের ক্ষতি? সহজেই মিলবে কার্যকরী সমাধান

Protecting your nails from Holi damage
Protecting your nails from Holi damage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দোল বা হোলিতে মনভরে রং খেলেছেন, কিন্তু কয়েক দিন পরও নখের কোণে গাঢ় রঙের দাগ রয়ে গেছে—এমন সমস্যায় পড়েন অনেকেই। নখে বেশি ঘষাঘষি করলে তা ভেঙে যেতে পারে বা উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তার উপর যদি সামনে বিয়ে বাড়ি বা কোনও বিশেষ অনুষ্ঠান থাকে, তখন এই দাগ বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। নেলপলিশ পরলেও অনেক সময় নিচের রং স্পষ্ট বোঝা যায়। তবে চিন্তার কারণ নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই নখের রং তুলতে পারেন নিরাপদে।


১. লেবুর রস: একটি পাত্রে লেবুর রস নিয়ে ১০–১৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে হালকা ঘষুন।

২. লেবু ও বেকিং সোডা:  লেবুর রসে সামান্য বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নখে লাগান, কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।


৩. নারকেল তেল: রং ওঠানোর আগে নখে নারকেল তেল মালিশ করলে রং নরম হয়ে সহজে উঠে যায়।

৪. অলিভ অয়েল ব্যবহার:  অলিভ অয়েল কিউটিকলে লাগিয়ে রেখে পরে মুছে ফেললে রং কমে।

৫. ময়েশ্চারাইজার লাগান:  রং তোলার পর অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যাতে নখ শুষ্ক না হয়।

বিশেষজ্ঞদের মতে, রং খেলার আগে নখে স্বচ্ছ নেইল পলিশ বা তেল লাগিয়ে রাখলে রং কম বসে। তাই পরের বার আগে থেকেই সতর্ক থাকুন। অতএব, নখে রং লেগে গেলে আতঙ্ক নয়—সামান্য যত্নেই ফিরে পেতে পারেন ঝকঝকে, পরিষ্কার নখ। 

You might also like!