West Bengal

2 years ago

Balurghat : জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটে চালু হল ব্রেস্ট ফিডিং কর্ণার

Breast feeding corner (Symbolic Picture)
Breast feeding corner (Symbolic Picture)

 

বালুরঘাট, ৩০ আগস্ট  : জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটে ব্রেস্ট ফিডিং কর্ণার বা মাতৃদুগ্ধ পান কক্ষ চালু করা হল। বুধবার সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে থাকা বিবেকানন্দ কনফারেন্স হলে এই ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।

এদিন সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হরিশ রসিদ, জেলার সোশ্যাল ওয়েল ফেয়ার দপ্তরের ওসি তপন সরকার সহ অন্যান্যরা। জেলার থানা থেকে বিভিন্ন সরকারি অফিসে এবার থেকে থাকবে মাতৃদুগ্ধ পান কক্ষ। চলতি মাসের প্রথমে ঘোষণা করা হয়েছিল এক মাসের মধ্যেই জেলার প্রতিটি অফিসে এই কক্ষ করতে চলেছে প্রশাসন। যাতে করে কোনও কর্মীর সন্তান বা কাজে আসা কোনও মায়ের সন্তান অভুক্ত না থাকে।

You might also like!