Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Bomb Recovered in Birbhum :তারাপীঠে স্কুলের পাশে মিলল বোমা, উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

Bomb found near school in Tarapeeth, recovered by police
Bomb found near school in Tarapeeth, recovered by police

 

বীরভূম, ১৪ জুলাই : পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে, ফলও ঘোষিত হয়েছে। তবুও বোমা উদ্ধারের ঘটনা কমছেই না। এবার বীরভূম জেলার তারাপীঠে উদ্ধার হল বোমা। শুক্রবার সকালে বীরভূমের তারাপীঠে একটি স্কুলের কাছ থেকে মিলল ব্যাগ ভর্তি তাজা বোমা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সেগুলি উদ্ধার করেছে তারাপীঠ থানার পুলিশ।

তারাপীঠ থানার অন্তর্গত পরুন গ্রামের লাহা নিস্পরুন হাই স্কুলের পাশে একটি পুকুরপাড় থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা বোমা ভর্তি দু’টি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এর পরেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি ব্যাগ মিলিয়ে অন্তত ১২-১৫টি বোমা থাকতে পারে। কে বা কারা স্কুলের পাশে বোমা রেখে গিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



You might also like!